সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোর আরবপুর মোড়ে অগ্নিকান্ড | চ্যানেল খুলনা

যশোর আরবপুর মোড়ে অগ্নিকান্ড

যশোর প্রতিনিধি : সোমবার ( ৬ এপ্রিল ) বিকাল ৪ টা ৫০ মিনিটে যশোর সদর উপজেলার আরবপুর মোড়ে একটি ইজিবাইক চার্জের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। অগ্নিকান্ডে দুটি ইজিবাইকসহ আশেপাশের আরো পাচটি দোকান পুড়ে গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ফিরোজ হাসান জানান, বিকাল ৪ টা ৫০ মিনিটে তারা ঐ দোকানে ধোয়া দেখতে পান।
এরপর সামনে এগিয়ে গেলে দেখতে পান দোকানে আগুন লেগেছে। দোকানে চার্জে থাকা ইজিবাইক দ্রুত বের করে কয়েকজন কিন্তু তার আগেই দুইটি ইজিবাইক পুড়ে যায়।
অগ্নিকান্ডে পাশে থাকা সিদ্দিকের দোকান, মাহাবুব এর মুদি দোকান ও আব্দুর রবের ওয়েল্ডিং এর দোকানসহ আরো দুইটি মোট ৫টি দোকানের ব্যাপক ক্ষতি হয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিভানোর কাজ করে। প্রায় ৫০ মিনিট চেষ্টার পরে সম্পূর্ণ আগুণ নিভাতে সক্ষম হয় তারা। তবে অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।