সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
হেলিকপ্টারে ঢাকায় নেয়া হলো আহত এসিল্যান্ড নাজিবকে | চ্যানেল খুলনা

হেলিকপ্টারে ঢাকায় নেয়া হলো আহত এসিল্যান্ড নাজিবকে

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতের অভিযানকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়েছে। বুধবার সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। তিনি গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, ডা. নাজিব হাসান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ (বুধবার) সকাল সাড়ে ৯ টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকায় সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) এ নেয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার যশোরের ঝিকরগাছায় করোনা সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসানের নেতৃত্বে অভিযান চলছিল। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তার ডান পায়ের হাড় ও ক্ল্যাভিকল ভেঙ্গে যায়।
গুরুতর অবস্থায় তাকে যশোরের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।