সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা সংক্রমন ও অবৈধ অনুপ্রবেশ রোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে বিজিবি রয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায় | চ্যানেল খুলনা

করোনা সংক্রমন ও অবৈধ অনুপ্রবেশ রোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে বিজিবি রয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়

বেনাপোল প্রতিনিধিঃ করোনা সংক্রমন ও অবৈধ অনুপ্রবেশ রোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে বিজিবিকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়। ভিন দেশ থেকে যাতে কেউ অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য বাড়ানো হয়েছে বিজিবির টহল ব্যবস্থা।
বিজিবি সুত্র জানায়, দেশে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমন দেখা দেয়ার পরপরই বিজিবিকে সীমান্তবর্তী এলাকায় সর্বচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। রাতে সীমান্ত এলাকায় লোকজনদের অকারনে চলাচল’র ওপর বিধি নিষেধ দেয়া হয়েছে। ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের অধীনে ৭০ কি: মি: সীমান্ত এলাকায় বিজিবি টহল ব্যবস্থা জোরদার করা হয়। বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষা দিতে তাদেরকে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ও হ্যান্ড গ্লোবস দিয়ে টহল দিতে দেখা গেছে। সীমান্তে বিজিবির চৌকি গুলোতে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে।
ভারতে বসবাসরত কেউ যাতে সীমান্ত টপকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষে সীমান্তের বিভিণœ ঝুকিপূর্ন পয়েন্ট গুলোতেও বিজিবির চেকপোস্ট বসানো হয়েছে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, করোনা সংক্রমন নিয়ে ভারত থেকে যাতে কেউ অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য সীমান্তবর্তী এলাকায় বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিশেষ করে রাতে টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকে জিরা টলারেন্সে রাখা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।