সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় দুদকের হাতে আটক জেলা পরিষদের মিজানুর | চ্যানেল খুলনা

খুলনায় দুদকের হাতে আটক জেলা পরিষদের মিজানুর

নিজস্ব প্রতিবেদকঃ প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারি মোঃ মিজানুর রহমানকে আটক করেছে দুদক।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা পরিষদ এলাকা থেকে আটক হয় মিজান।
মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ বলেন, মিজানের বিরুদ্ধে ৪০৯/৪২০ ধারায় ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মামলা দায়ের করার পর মিজানকে আটক করা হয়।
তিনি আরও বলেন, মিজানের বিরুদ্ধে সিডিউল বিক্রয় বাবদ ২৬ লাখ ১৮ হাজার ৯৮০টাকা, ভ্রমণ ভাতা বাবদ ১ লাখ ৮৩ হাজার ৫০৮ টাকা, খেয়াঘাটের খাস আদায় বাবদ ২১ লাখ ৩২ হাজার ১২০ টাকাসহ সর্বমোট ৪৯ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে থেকে আসামী মিজান ১৩ লাখ টাকা জেলা পরিষদের তহবিলে জমা দিয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।