সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক | চ্যানেল খুলনা

১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

চ্যানেল খুলনা ডেস্কঃ কে এমপি লবনচরা থানা পুলিশের অভিযানে ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ গ্রাম ইয়াবা ট্যাবলেট এর গুড়া সহ ০১ জনকে আটক করেছে। লবনচরা থানা পুলিশের একটি টিম গতকাল বুধবার রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লবণচরা থানাধীন জিরো পয়েন্ট এর টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে থেকে ফাতেমা বেগম(৫০), স্বামী- মফিজ আলম, পিতা- মৃত আব্দুস সালাম, মাতা- মৃত নূর আয়শা, সাং- রঙ্গিখালী, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে ১৯৬০(এক হাজার নয়শত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ গ্রাম ইয়াবা ট্যাবলেট এর গুড়াসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে। তার বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।- খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।