সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডিবি পুলিশ পরিচয়ে গরুভর্তি ট্রাক ছিনতাই! | চ্যানেল খুলনা

ডিবি পুলিশ পরিচয়ে গরুভর্তি ট্রাক ছিনতাই!

চ্যানেল খুলনা ডেস্কঃডিবি পুলিশের পরিচয় দিয়ে নারায়ণগঞ্জে গরুভর্তি একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১টার দিকে সোনারগাঁ উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকার মধুমতি সিএনজি পাম্পের সামনে দুর্ধর্ষ এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় গরুগুলোর মালিক রবিউল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী, পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চামারখুণ্ড গ্রামের সামসুল হকের ছেলে রবিউল ইসলাম ৩৭টি গরু নিয়ে একটি ট্রাকযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকার মধুমতি সিএনজি পাম্পের সামনে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন তাদের ট্রাকের গতিরোধ করে। এরপর চালক শাহ আলম ও হেলপার ফরিদুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া ট্রাকটি মাওয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধারে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতার রগ কেটে দিল দুর্বৃত্তরা

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আদালতের

স্বামীকে হত্যার পর লাশ টুকরা করে নদীর পাড় ও ঘেরে ফেলেছেন স্ত্রী: পুলিশ

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

গুলিতে আহত সেই স্কুলছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

গ্রেপ্তারের ভয়ে ইয়াবা গিলে ফেললেন যুবক, গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।