সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শার নাভারণে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন | চ্যানেল খুলনা

শার্শার নাভারণে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার নাভারণে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন হয়েছে।

রবিবার বিকাল ৪ টার সময় নাভারণ সাতক্ষীরা মোড়ে ব্যাংকের অস্থায়ী কার্য়ালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্যাংক এশিয়া লি: যশোর ব্রাঞ্চের এফ, ডি, পি রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং জেলা পরিষদ সদস্য ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সালেহ আহমেদ, ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ্ দৌলা সরদার অলোক, ব্যাংক এশিয়ার ক্রেডিট অফিসার মাহফুজুল হক জুয়েল, নড়াইল এরিয়া ম্যানেজার লিকু আহমেদসহ নাভারণ শাখায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ব্যাংক এশিয়া এজেন্ট মেসার্স তানজীম ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোছা: আশুরা খাতুন বৃষ্টির প্রতি কৃতজ্ঞতা এবং এজেন্ট ব্যাংকিংয়ের উত্তর উত্তর সাফল্য কামনা সহ সঠিক সেবা প্রদানের জন্য ব্যাংক কর্মকর্তাদেরকে প্রতি দিক নির্দশন আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে এসময় সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।