সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মণিরামপুরে বাইকের ধাক্কায় ভ্যান চালক নিহত | চ্যানেল খুলনা

মণিরামপুরে বাইকের ধাক্কায় ভ্যান চালক নিহত

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় নুরুল হক (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত নুরুল হক উপজেলার মাহমুদকাটি গ্রামের আব্দুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানান, শনিবার সন্ধ্যার দিকে যাত্রী নিয়ে মণিরামপুর- ঝিকরগাছা সড়কের সোহরাব মোড় থেকে মণিরামপুর বাজারে যাচ্ছিলেন নুরুল হক। পথিমধ্যে ঝিকরগাছা-মণিরামপুর সড়কের কদমবাড়ীয়া দাখিল মাদরাসার নিকটে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতি সম্পন্ন মোটরসাইকেল ভ্যানটিকে ধাকা
দেয়। এতে চালক নুরুল হক পাকা সড়কের উপর পড়ে যান। এসময় তার মাথার পেছনের অংশ রক্তাক্ত যখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি
হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে নুরুল হকের মৃত্যু হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।