সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় বালু বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত | চ্যানেল খুলনা

শার্শায় বালু বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় বালু বোঝায় ট্রাকের চাপায় রাব্বি (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
শনিবার সকাল ১১ টার সময় যশোর-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া ময়ুরী সীনেমা হলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাব্বি শার্শার উপজেলার
রাড়ীপুকুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত রাব্বি সকালে বিশেষ কাজে বাসা থেকে বের হয়ে নাভারনে যাচ্ছিলো। পথিমধ্যে শার্শার বাগআঁচড়া ময়ুরী সীনেমা হলের সামনে পৌঁছালে যশোর দিক থেকে সাতক্ষীরাগামী একটি বালু বোঝায় ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনার খবর শুনে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এবং ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।