সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মহিদুল হত্যার গ্রেফতার দুই যুবকের আদালতে স্বীকারোক্তি | চ্যানেল খুলনা

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

মহিদুল হত্যার গ্রেফতার দুই যুবকের আদালতে স্বীকারোক্তি

চ্যানের খুলনা ডেস্কঃ খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার দুই আসামি সাগর ও আশিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় মহানগর হাকিম আতিকুস সামাদ এই জবানবন্দি গ্রহণ করেন।
এর আগে বুধবার রাতে নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। রাতেই দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ও জবানবন্দি দেওয়া দু’জন হলেন সোনাডাঙ্গা সাত্তার বিশ্বাস সড়কের জলিল হোসেনের ছেলে মোঃ সাগর ও একই এলাকার তুহিন শেখের ছেলে মোঃ আশিক। তাদের বয়স ১৯ বছর। মামলার প্রধান আসামি সুমন ও মাসুম পলাতক রয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর নগরীর সোনাডাঙ্গা এলাকার মজিদ স্মরণির সুজুকি মটর সাইকেলের শোরুমের সামনে মহিদুল ইসলাম নামে ওই যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা এস আই সুকান্ত দাস জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুমন ও মাসুমের লোকদের মারধর করে মহিদুল। এর প্রতিশোধ হিসেবে প্রধান আসামি সুমন ওই দিন বিকালে সাগর ও আশিককে সঙ্গে নিয়ে মহিদুলকে ‘শায়েস্তা’ করতে যায়। খুন করার উদ্দেশ্য ছিলো না বলে আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। অন্য দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ভারত যাওয়ার পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।