সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মালয়েশিয়ায় নয়তলা ভবন থেকে পড়ে যশোরের যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

মালয়েশিয়ায় নয়তলা ভবন থেকে পড়ে যশোরের যুবকের মৃত্যু

মালয়েশিয়ার শাহ আলম শহরে নয়তলা ভবন থেকে পড়ে বিপ্লব হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব যশোরের মনিরামপুর উপজেলার মাঝিয়ালি গ্রামের বায়েজিদ হোসেনের ছেলে। জীবিকার সন্ধানে তিন বছর আগে মালয়েশিয়ায় যান তিনি। সেখানে শাহ আলম শহরের একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করতেন। পাশাপাশি যে বহুতল ভবনে থাকতেন, সেটির নয়তলায় ছিল তাঁর বাসা।

বিপ্লবের বাবা বায়েজিদ হোসেন বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে বিপ্লব বড়। তিন বছর ধরে সে মালয়েশিয়ার শাহ আলমে একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করত। পাশাপাশি সে সেখানে একটি বহুতল ভবনের নয়তলায় বসবাস করত। গতকাল বিকেলে বিপ্লব বাসায় ছিল। সেখান থেকে নিচে পড়ে সে মারা গেছে।’

পরিবারের সদস্যরা জানিয়েছেন, কীভাবে বিপ্লব ভবনটির নয়তলা থেকে নিচে পড়ে গেলেন, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

তরুণ ছেলের মৃত্যুর খবরে যশোরের মনিরামপুরে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুলকে গ্রেপ্তার করেছে ডিবি

যশোরে স্ত্রীর কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

শার্শায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগ ও যুবলীগের ৩ নেতা আটক

বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

যশোর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, ২১ জনের নামে মামলা; আটক ৮

নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।