
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে খুলনায় ৮৫টি যানবাহন আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ।
আটক যানবাহনের মধ্যে রয়েছে ৫৯টি ইজিবাইক ও মিশুক, ১২টি ব্যাটারিচালিত রিকশা, ছয়টি মোটরসাইকেল, চারটি সিএনজি, দুটি ব্যাটারিচালিত ভ্যান, একটি জিপ ও একটি টেম্পু।
কেএমপির ট্রাফিক বিভাগ এ তথ্য জানিয়েছে।


