সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টুঙ্গিপাড়ায় বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৬ নেতাকর্মীর পদত্যাগ | চ্যানেল খুলনা

টুঙ্গিপাড়ায় বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৬ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতা ও নানা আলোচনা-সমালোচনার মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত ১৭ থেকে ২২ নভেম্বরের মধ্যে সংবাদ সম্মেলন, ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে তাঁরা নিজেদের সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগের কারণ হিসেবে অধিকাংশই ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। কেউ কেউ দাবি করেছেন, তাঁদের অজান্তেই দলীয় পদ দেওয়া হয়েছিল। আবার এনসিপির এক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পদত্যাগের ঘোষণা দেওয়া ১৬ জনের মধ্যে দুজন ছাড়া বাকি ১৪ জন সাম্প্রতিক এসব ঘটনার পর দল ছাড়ার সিদ্ধান্ত জানান।

সর্বশেষ রোববার (২২ নভেম্বর) টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নরেশ বিশ্বাস (৩২)। লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর বিভিন্ন পরিস্থিতিতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন। তবে ডুমুরিয়া ইউনিয়নে বিএনপির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড তাঁর পছন্দ না হওয়ায় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি শারীরিক অসুস্থতা ও পারিবারিক জটিলতার কথাও পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

এর আগে ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির।

১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির ও সদস্য সোহেল ফকির। এ ছাড়া পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসুও পদত্যাগের ঘোষণা দেন।

অন্যদিকে, বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের কথা জানান গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।

এ ছাড়া ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ। ভিডিও বার্তায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

সিলেট সীমান্তে অনুপ্রবেশের পর বিএসএফ সদস্য বিজিবির হেফাজতে

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্যপাচারের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

বিচারকের ১৬ বছর বয়সী ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুর মামলায় মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।