সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৬ বছর বয়স থেকেই এনআইডি নিবন্ধনের উদ্যোগ নিচ্ছে ইসি | চ্যানেল খুলনা

৬ বছর বয়স থেকেই এনআইডি নিবন্ধনের উদ্যোগ নিচ্ছে ইসি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানান। সম্প্রতি কমিশনের এক বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি আলোচনায় আসে। সেখানে ইসি সচিব আখতার আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শিশুদের নিবন্ধন কার্যক্রম শুরুর প্রস্তাব দেন।

এ বিষয়ে কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। কর্মশালায় আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে সুপারিশ তৈরি করে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডি মহাপরিচালককে।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের সুযোগ তৈরি হবে। বর্তমানে ১৭ বছর বয়স থেকে এনআইডি সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। এর চেয়ে কম বয়সীদেরও নিবন্ধনের আওতায় আনার দাবি দীর্ঘদিনের।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

‘বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না’: ৭ নভেম্বরের অঙ্গীকার তারেক রহমানের

শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস দেওয়া হবে না: হুমায়ুন কবির

মোংলা বন্দর হবে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।