সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোলে অস্ত্রের চালান জব্দ, ভ্যানচালকের বিরুদ্ধে মামলা | চ্যানেল খুলনা

বেনাপোলে অস্ত্রের চালান জব্দ, ভ্যানচালকের বিরুদ্ধে মামলা

যশোরের বেনাপোলে মুরগিবাহী ইঞ্জিনচালিত ভ্যান তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভ্যানচালক মিয়ারাজ গাইনকে (২৭) আটক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় এলাকায় বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

পুলিশ জানায়, নাভারণ থেকে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে অস্ত্রের চালান বেনাপোলের দিকে আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার একটি টহল দল অভিযান চালায়। ভবারবেড় এলাকায় ফিলিং স্টেশনের সামনে ভ্যানটির গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় চালকের আসনের নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন অস্ত্রসহ ভ্যানচালক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হবে। উদ্ধার করা অস্ত্রসহ আটক ব্যক্তিকে যশোর আদালতে পাঠানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করে বন্দরকে ব্যবসাবান্ধব করা হবে: বেনাপোলে নৌ প্রতিমন্ত্রী

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।