সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সমুদ্রসৈকতে ভেসে এলো ৬ লাশ | চ্যানেল খুলনা

অনলাইন ডেস্কঃকক্সবাজার সমুদ্রসৈকতে ভাসমান অবস্থায় ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলার দুর্ঘটনায় ওই ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে ওই ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান জানান, রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ছয়জনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ ময় সমুদ্রসৈকত থেকে ভাঙাচোরা একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে আরও দুজনকে।
তবে ধারণা করা হচ্ছে, সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি। এতে ওই ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ ট্রলারটি বাংলাদেশ না মিয়ানমারের, সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো নিখোঁজের খবরও পাওয়া যায়নি বলে জানান ওসি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

নামের মিলের কারণে ৪ মাস কারাভোগ, ক্ষতিপূরণ হিসেবে পেলেন ৩০ লাখ টাকা

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।