সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাক্ষীর গায়ে পেট্রল ঢেলে আগুন দিল আসামি | চ্যানেল খুলনা

সাক্ষীর গায়ে পেট্রল ঢেলে আগুন দিল আসামি

নওগাঁর বদলগাছীতে সাক্ষীর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে মাদক মামলার এক আসামির বিরুদ্ধে। এ ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামের হাবিবের বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহত যুবককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আহত মো. পাখি (৩৮) পাখি উপজেলার কয়া ভবানীপুর গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে। আহত পথচারী হাজেরা বেগম (৬০) পুকুরিয়া গ্রামের মৃত লছির উদ্দিনের স্ত্রী। তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত এস এম আসাদুজ্জামান টুটুল (৫০) একই গ্রামের সোনারপাড়া এলাকার মৃত আক্তার মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বদলগাছী থেকে কোলা বাজারের দিকে যাচ্ছিলেন পাখি। পুকুরিয়া গ্রামের হাবিবের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া টুটুল একটি বোতলে পেট্রল নিয়ে তাতে আগুন ধরিয়ে পাখির শরীর লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন।

পুলিশ জানায়, গত ২৫ জুলাই গাঁজা ও হেরোইনসহ টুটুলকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের সময় মো. পাখিসহ বেশ কয়েকজন উপস্থিত সাক্ষী ছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বদলগাছী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (ক) ও ১০ (ক) ধারায় মামলা করা হয়। গ্রেপ্তারের প্রায় ১০ দিন পর জামিনে কারাগার থেকে মুক্তি পান টুটুল।

পুলিশের ভাষ্য, ওই মাদক মামলায় গ্রেপ্তারের সময় উপস্থিত সাক্ষী ও স্থানীয় কয়েকজনের ওপর ক্ষুব্ধ ছিলেন টুটুল। জামিনে মুক্ত হওয়ার পর তাঁদের ওপর হামলার সুযোগ খুঁজছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় পাখিকে একা পেয়ে তাঁর শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আ. ম. আখতারুজ্জামান মোবাইল ফোনে জানান, তাঁর হাত পা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর শরীরের কি পরিমান অংশ পুড়ে গেছে তা তাৎক্ষণিকভাবে নিরূপন করা সম্ভব হয়নি।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, আহতদের চিকিৎসা চলছে। আসাদুজ্জামান টুটুল পুলিশ হেফাজতে রয়েছেন। তিনি মাদকাসক্ত ব্যক্তি। তাঁর বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মাদকের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেপ্তার

এনএসআই পরিচয়ে প্রেম, সাড়ে ১০ লাখ টাকা আত্মসাৎ-ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুরে স্ত্রীর হাতের কবজি কেটে দেওয়ায় স্বামীর যাবজ্জীবন

নোয়াখালীতে কলেজশিক্ষকের লাশ মিলল পুকুরে

জাহাজে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়াটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা : অর্থমন্ত্রী

রিকশাচালকের ছেলের সুইডেনযাত্রায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।