সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ বেড়েছে | চ্যানেল খুলনা

পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ বেড়েছে

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৪০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৯৬ কোটি টাকা বেশি। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২ হাজার ১৪৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাব উপস্থাপন করেন। বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে সরকার পরিবেশ সংরক্ষণ ও বনায়ন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বনায়ন কার্যক্রমে জবাবদিহি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে জিপিএস ও জিআইএসভিত্তিক তথ্য সংরক্ষণ এবং একটি ‘ট্রি মনিটরিং অ্যাপ’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় ম্যানগ্রোভ বনের ৫০ শতাংশ কার্বন ট্রেডিংয়ের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

বায়ুদূষণ নিয়ন্ত্রণেও বেশ কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ১৫টি কনটিনিউয়াস এয়ার মনিটরিং স্টেশন এবং ১৬টি কমপ্যাক্ট স্টেশনের মাধ্যমে বায়ুর মান পর্যবেক্ষণ করা হচ্ছে। যানবাহনের দূষণ কমাতে ১০টি আধুনিক ভেহিকল ইন্সপেকশন সেন্টার স্থাপন এবং বৈদ্যুতিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্ব দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের জন্য আগামী অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

জলবায়ু পরিবর্তনের কষাঘাতে সুন্দরবন উপকূল

সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলমান প্রকল্প সংশোধন করা হবে: পরিবেশমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানিতে এনজিওগুলোকে অনুদাননির্ভরতা ছেড়ে ব্যবসাভিত্তিক বিনিয়োগের আহ্বান মন্ত্রীর

জলবায়ু পরিবর্তনে কমছে ঘুম, বছরে ৮৪ ঘণ্টা পর্যন্ত ঘুম হারাচ্ছেন বাংলাদেশের মানুষ

অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার

বায়ুদূষণে প্রতিদিন ঝরে ২৪২ প্রাণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।