সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা | চ্যানেল খুলনা

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

খুলনার সোনাডাঙ্গা থানায় এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ওই যুবতীকে মো. রানা (৪১) কে অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জুন আনুমানিক রাত ১০টা থেকে ১০টা ২৫ মিনিটের মধ্যে সোনাডাঙ্গা মডেল থানাধীন নাজিরঘাট মেইন রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবতীর অভিযোগ, তার সাবেক স্বামী মো. রানা তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ ঘটনায় ৪ জুন রাত ১২টার দিকে সোনাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করে।

মামলার বাদী হ্যাপি আক্তার অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অনুরূপ আচরণের অভিযোগ থাকলেও সামাজিক কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি। সর্বশেষ ঘটনার পর আইনগত প্রতিকার চেয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত মো. রানা সোনাডাঙ্গা এলাকার নাজিরঘাট মেইন রোড সংলগ্ন এলাকায় বসবাস করেন।

খুলনার সোনাডাঙ্গা থানায় এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মো. রানা (৪১) কে অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জুন আনুমানিক রাত ১০টা থেকে ১০টা ২৫ মিনিটের মধ্যে সোনাডাঙ্গা মডেল থানাধীন নাজিরঘাট মেইন রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবতীর অভিযোগ, তার সাবেক স্বামী মো. রানা তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ ঘটনায় ৪ জুন রাত ১২টার দিকে সোনাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করে।

মামলার বাদী হ্যাপি আক্তার অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অনুরূপ আচরণের অভিযোগ থাকলেও সামাজিক কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি। সর্বশেষ ঘটনার পর আইনগত প্রতিকার চেয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত মো. রানা সোনাডাঙ্গা এলাকার নাজিরঘাট মেইন রোড সংলগ্ন এলাকায় বসবাস করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।