সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদ বাজারে ছড়াতে কারবারিদের থেকে জাল নোট সংগ্রহ করা দুই তরুণী | চ্যানেল খুলনা

ঈদ বাজারে ছড়াতে কারবারিদের থেকে জাল নোট সংগ্রহ করা দুই তরুণী

ময়মনসিংহে ৬০ হাজার টাকার জাল নোটসহ দুই তরুণীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বাজারে ছাড়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে থাকা জাল নোট কারবারিদের থেকে এসব নোট সংগ্রহ করছিলেন তাঁরা।

গ্রেপ্তার দুজন হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি এলাকার পারুল বেগম (২৮) এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল দক্ষিণপাড়া এলাকার রুবি আক্তার (২৫)। তাঁরা দুজনই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন।

শুক্রবার (৮ মে) বিকেলে জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি অসাধু চক্র জাল টাকার নোট তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দুই তরুণীর কাছ থেকে ৬০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই তরুণী স্বীকার করেছেন যে তাঁরা জাল নোট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে ছাড়ার জন্য তাঁরা দেশের বিভিন্ন এলাকা থেকে কারবারিদের থেকে জাল নোট সংগ্রহ করেছিলেন।

আব্দুল্লাহ আল মামুন আরও জানান, গ্রেপ্তার রুবি আক্তারের বিরুদ্ধে আগেও দুটি মামলা রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

জামিনের ৬ দিন পর কারামুক্ত হলেন ঢাকসুর সাবেক নেত্রী ইমি

গ্রেপ্তারের পর ধর্ষণের কথা অস্বীকার সেই মাদ্রাসাশিক্ষকের: র‍্যাব

‘গোনাহ থেকে বাঁচতে’ দ্বিতীয় বিয়ে করলেন মাদানী

ছাত্রদলের কমিটি বিতর্কে উত্তপ্ত রাঙামাটি, ১৪৪ ধারা জারি

নিজে খেলার জন্য শিশুদের মাঠ থেকে বের করে দিলেন ইউএনও

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।