সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে স্কুলে যাওয়ার পথে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) রাতে অভিযুক্ত যুবক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, ঘটনার পরদিন শিশুর বাবা রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

এজাহার অনুযায়ী, গত শনিবার (২ মে) দুপুরে উপজেলার বিলকৃষ্ণপুর এলাকার ধোপাপাড়ায় এ ঘটনা ঘটে। ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

ঘটনার দিন দুপুরে স্কুলের টিফিন বিরতিতে বাড়িতে খাবার খেতে যায় শিশুটি। খাবার খেয়ে স্কুলে ফেরার পথে আব্দুর রাজ্জাক তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।

শনিবার দুপুরে স্কুলে টিফিনের বিরতিতে বাড়িতে খাবার খেতে যায় ওই শিশু। খাবার খেয়ে স্কুলে যাওয়ার পথে আব্দুর রাজ্জাক শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।

পরিবার জানায়, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় মাতব্বরা শালিসের মাধ্যমে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

শিশুর মা জানান, ন্যায়বিচার পেতে বৃহস্পতিবার রাতে আমরা থানায় মামলা করেছি। ধর্ষকের কঠিন শাস্তির চাই।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, পুলিশ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৮ মে) সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: ফেনীতে তারেক রহমান

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’, বক্তার বক্তব্য ঘিরে আলোচনা

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

দুই শিশুকে মায়ের ছুরিকাঘাত, সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।