সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন গভর্নমেন্ট সেক্টর: অ্যাকাউন্টিং, অডিটিং অ্যান্ড কমপ্লায়েন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়।

সকালে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আর্থিক খাত পরিচালনা করতে হবে। তিনি বলেন, কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়কে দেশের মধ্যে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে শেখার মানসিকতা ও চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং কর্মশালার রিসোর্স পারসন সরকারের পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট বিভাগের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোঃ মামুন-উল-মান্নান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন মোঃ মামুন-উল-মান্নান সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনার নীতি, মানদণ্ড ও বাস্তব প্রয়োগ, নিরীক্ষা, কমপ্লায়েন্স এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়, অর্থ ও হিসাব বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনার মৌলিক ধারণা, বাজেট প্রণয়ন, হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন প্রণয়ন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি আর্থিক বিধি-বিধান, জবাবদিহিতা এবং অনিয়ম ও ঝুঁকি নিরূপণ সম্পর্কেও সম্যক ধারণা লাভ করেন।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

লবণাক্ত জমিতে দেশি সূর্যমুখী চাষ

এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

ডুমুরিয়ায় অফ-সিজিনের ফুলকপিতে কৃষকের লাখ লাখ টাকা লাভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।