সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়িতে যুবকের ঝুলন্ত লাশ | চ্যানেল খুলনা

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়িতে যুবকের ঝুলন্ত লাশ

কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ি থেকে মোঃ খালিদ হাসান (২৫) নামে এক নববিবাহিত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালিদ হাসান সদর ইউনিয়নের ৩ নম্বর কয়রা গ্রামের মোঃ রহিম সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১৭ দিন আগে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের সাথে খালিদ হাসানের বিয়ে হয়। শুক্রবার রাতে খালিদ স্ত্রীসহ তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তার স্ত্রী। দীর্ঘসময় সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে স্বামী খালিদকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। তবে ঘটনার পেছনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশী তদন্ত অব্যাহত আছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কৃষি ভাবনা আরও সংবাদ

বেলুচিস্তানে সেনা অভিযান, ৭২ ঘণ্টায় নিহত ৪৮

খুলনায় ৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক

১০ হাজার হেক্টর জমিতে বছরে শত কোটি টাকার ফসলহানি, সংকটে কৃষক

খুবিতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

লবণাক্ত জমিতে দেশি সূর্যমুখী চাষ

এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।