সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
| চ্যানেল খুলনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে তাঁকে হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতালের ব্যবস্থাপনা কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে এ মনোনয়ন দেওয়া হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বড় সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। খুলনা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বহু রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং রোগীদের ভোগান্তি কমাতে ব্যবস্থাপনা কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ।

নতুন দায়িত্বে রকিবুল ইসলাম বকুল হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এদিকে রকিবুল ইসলাম বকুল হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।

বুধবার দেওয়া এক বিবৃতিতে মহানগর বিএনপির নেতারা বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে বকুলের মনোনয়ন খুলনাবাসীর জন্য আনন্দের ও আশাব্যঞ্জক খবর। তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালের ব্যবস্থাপনা এবং চিকিৎসাসেবার মান উন্নত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন এবং সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

‘নতুন কুঁড়ি’ তরুণদের ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করবে: রকিবুল ইসলাম

খুলনায় নাশকতার মামলায় সাবেক প্যানেল মেয়র আলী আকবর টিপু কারাগারে

খুলনায় মুড়ির প্যাকেট বিস্ফোরণ, জামায়াত নেতা আহত

খুলনায় ৮৭ পিস ইয়াবাসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

খুলনায় হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।