
খুলনার আড়ংঘাটায় হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে থানার রায়েরমহল এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম সিদ্দিক শেখ (৫৩)। তিনি রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার মৃত শেখ ইদ্রিস আলী ওরফে ইদিল ফকিরের ছেলে।
আড়ংঘাটা থানা পুলিশ জানায়, হত্যা মামলায় দায়ের করা এজাহারের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় ২ নভেম্বর এফআইআর নম্বর ১ এবং জিআর নম্বর ৪৮-এ মামলা হয়েছে। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় করা হয়েছে।


