
খুলনায় ৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইউনুস মৃধা (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ১২টা ২৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত নগরের সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা ক্রস রোডের ১৭/১ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইউনুস মৃধা ওই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হাফেজ মৃধা।
এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


