সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১০ দিনে ভার্চুয়াল আদালতে ১৮৬৪৯ কারাবন্দির জামিন | চ্যানেল খুলনা

১০ দিনে ভার্চুয়াল আদালতে ১৮৬৪৯ কারাবন্দির জামিন

করোনাভাইরাস পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানি নিয়ে ১০ কার্যদিবসে সারাদেশে ১৮ হাজার ৬৪৯ জন কারাবন্দি আসামিকে জামিনে মুক্তি দিয়েছেন নিম্ন আদালত। এর মধ্যে শিশু রয়েছে ২১১ জন।
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১০ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩৩ হাজার ৫২৩টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১৮ হাজার ৬৪৯ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে শিশু ২১১ জন।

ভার্চুয়াল শুনানি নিয়ে গত ১২ এপ্রিল ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল ৩ হাজার ২৫৯ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫ জন, ২০ এপ্রিল ১ হাজার ৫৭৬ জন, ২১ এপ্রিল ১ হাজার ৩৪৯ জন, ২২ এপ্রিল ১ হাজার ৫৯২ জন, ২৫ এপ্রিল ১ হাজার ৮৩৯ জন ও ২৬ এপ্রিল ১ হাজার ৫৯৩ জন কারাবন্দি আসামিকে জামিন দেন নিম্ন আদালত।
গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

সরকার অনুমতি দিলে প্রয়োজন হলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

খুলনায় সন্ধানী ক্লিনিকে মুখোশধারীদের হামলা, ভাঙচুরের পর গুলি

আসিফ আকবরের গাড়িতে গুলি, হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার, শাহজালালে জব্দ ১৬ কোটি টাকার সোনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।