সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বাস্থ্যবিধি না মানায় অর্ধলাখ টাকার বেশি জরিমানা | চ্যানেল খুলনা

স্বাস্থ্যবিধি না মানায় অর্ধলাখ টাকার বেশি জরিমানা

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় এক ফার্মেসি, তিন রেস্টুরেন্ট ও ছয় পথচারীকে ৬১ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুন) সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মাহফুজ এ জরিমানা করেন।

জানা যায়, অভিযানে এসময় মাস্ক পরিধান না করায় ছয় পথচারীকেও জরিমানা করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মাহফুজ জানান, সরকার সীমিত পরিসরে সবকিছু খুলে দেওয়ার পর জনগণকে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করার জন্য তাগিদ দেওয়া হয়। নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অপরাধ প্রতিরোধে সাভারে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেসময় বেশি মূল্য রাখা, স্বাস্থ্যবিধি না মানা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় সাভার সিটি সেন্টারের একটি ফার্মেসি, বাজার বাসস্ট্যান্ডের নীহারিকা হোটেল, মোল্লা হোটেল ও থানা রোডের দীগন্ত রেস্টুরেন্টসহ মাস্ক পরিধান না করায় ছয়জনকে মোট ৬১ হাজার ৭০০ হাজার টাকা জরিমানা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।