সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সৌদিফেরত যাত্রীর ব্যাগে ৫২ সোনার বার | চ্যানেল খুলনা

সৌদিফেরত যাত্রীর ব্যাগে ৫২ সোনার বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫২টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। ৬ কেজি ৩০ গ্রাম ওজনের এ সোনার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাতে এগুলো জব্দ করা হয়।

এক বার্তায় ঢাকা কাস্টমস হাউজ জানায়, রাত সাড়ে ১১টায় সৌদি এয়ারলাইন্স এসভি-৮০৪ ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় আসে। সোনা আসার গোপন সংবাদ থাকায় কাস্টম হাউস, ঢাকার প্রিভেনটিভ টিম বিমানবন্দরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেয়। এক পর্যায়ে ফ্লাইটের ভেতরে প্রবেশ করে কাস্টমসের কর্মকর্তারা। সন্দেহজনক আচরণের কারণে ফ্লাইটের সিট নম্বর ৪৮-ই এর যাত্রী রাকিবুল হাসানকে গ্রিন চ্যানেলে আনা হয়।
আটক যাত্রী রাকিবুল হাসান (বসা ব্যক্তি)
বার্তায় আরো বলা হয়েছে, পরবর্তীতে গ্রিন চ্যানেলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে রাকিবুলের সঙ্গে থাকা কালো রঙের একটি হ্যান্ডব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫২ পিস সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ৬ কেজি ৩০ গ্রাম। বাজার মূল্য প্রায় চার কোটি টাকা।
আটক যাত্রীর নাম রাকিবুল হাসান, তার বাড়ি কুমিল্লায়। জিজ্ঞাসাবাদে তিনি কাস্টমসকে জানান, সৌদি এয়ারপোর্টে এক লোক তার কাছে গোল্ডবারগুলো দেন। বিমানবন্দরে আসার পর কেউ একজন ফোন করে গোল্ডবারগুলো রিসিভ করার কথা ছিল।
কাস্টমস জানায়, জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস ও অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।