সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সেনা পরিচয়ে অনৈতিক সুবিধা গ্রহণ অতঃপর র‌্যাবের হাতে | চ্যানেল খুলনা

সেনা পরিচয়ে অনৈতিক সুবিধা গ্রহণ অতঃপর র‌্যাবের হাতে

সাতক্ষীরার কলারোয়ার দমদম বাজার থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দানকারী এক ব্যক্তি কে আটক করেছে র‌্যাব। তার নাম আব্দুর রহমান (২৬)। আটক আব্দুর রহমান সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ পুইজালা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে।

আটকের সময় তার কাছ থেকে সৈনিক পদবীর বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি নকল আইডি কার্ড , সেনাবাহিনীর একটি ফুল শার্ট ও একটি ফুল প্যান্ট, আব্দুর রহমান নামীয় একটি নেইম প্লেট , ফরমেশন সাইন একটি , বাংলাদেশ সেনাবাহিনী লেখা নেইম প্লেট একটি, সোল্ডারব্যাচ দুই জোড়া যেখানে ইংরেজীতে ARTILERY লেখা রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর মূল্যেবোধ ও চেতনাকার্ড একটি, বাংলাদেশ সেনাবাহিনীর পোষাক পরিহিত ধৃত আসামির পাসপোর্ট সাইজের ছবি তিন কপি, পুরাতন সোল্ডার ব্যাগ একটি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার পহন চাকমা জানান, আব্দুর রহমান সেনাবাহিনীর সদস্যের পরিচয় নিয়ে ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব একটি আভিযানিক দলটি রাত ৮ টার দিকে তাকে আটক করে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট হতে প্রাপ্ত আইডি কার্ডটি ভুয়া ও এই ভুয়া পরিচয় ব্যবহার করে সে বিভিন্ন নারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলে বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ করতো বলে সে স্বীকার করে। জব্দকৃত আলামত ও আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।