সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাড়ে ৯ লাখ টাকার পাথর উদ্ধার | চ্যানেল খুলনা

সাড়ে ৯ লাখ টাকার পাথর উদ্ধার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন ও কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে তাজুল ইসলাম নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকা মূল্যের নয় হাজার পিস ভারতীয় উন্নত মানের আংটিতে ব্যবহৃত পাথর উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
রোববার (৩১ অক্টোবর) বিকেলে বেনাপোল কাস্টমস স্ক্যানিং পার হয়ে বাইরে আসলে শুল্ক গোয়েন্দারা এ পণ্য উদ্ধার করে।

পাসপোর্টযাত্রী চাঁদপুর জেলার জালাল উদ্দিন এর ছেলে মোহাম্মাদ তাজুল ইসলাম (পাসপোর্ট নং-ইএফ ০১৪৩৭২৫)।
কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, পাসপোর্টযাত্রী তাজুল ইসলাম ভারত থেকে ফিরে কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে বের হওয়ার চেষ্টা করে। এ সময় যাত্রীর চলাফেরা ও ব্যস্ততা দেখে সন্দেহ হয় কাস্টমসে থাকা শুল্ক গোয়েন্দা সদস্যদের। পরে শুল্ক গোয়েন্দা সদস্যরা যাত্রীর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে।

এ সময় যাত্রীর ব্যাগ ও পরে শরীর তল্লাশি করে পকেটে লুকিয়ে রাখা আংটিতে ব্যবহৃত বিভিন্ন রঙের নয় হাজার পিস মূল্যবান পাথর পাওয়া যায়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যাত্রীর সাথে থাকা পাথরসহ যাত্রীকে চেকপোস্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হয়। কাস্টমস কর্মকর্তারা পাথর জব্দ করে যাত্রীকে ছেড়ে দেয় বলে জানা গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।