সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিক ফকির শহিদের বাইপাস সার্জারি সম্পন্ন, দোয়া কামনা | চ্যানেল খুলনা

সাংবাদিক ফকির শহিদের বাইপাস সার্জারি সম্পন্ন, দোয়া কামনা

দৈনিক দিনকালের খুলনা ব্যুরোর রিপোর্টার ও দ্য সাউথ এশিয়ান টাইমস-এর খুলনা প্রতিনিধি ফকির শহিদুল ইসলামের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টা পর খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ২টা ১০ মিনিটের তার অপারেশন সম্পন্ন হয়।

বিশিষ্ট হৃদ রোগ বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ শহিদুল্লাহ’র তত্ত্বাবধানে এ অপারেশন করা হয়। অপারেশন শেষে তাকে ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে।

প্রায় ২ মাস আগে সাংবাদিক ফকির শহিদুল ইসলাম হৃদ রোগে আক্রান্ত হন। প্রথমে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে হার্টে রিং পরানোর চেষ্টা করা হলে তা ব্যর্থ হয়। পরে খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তির পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে সোমবার এ অপারেশন করা হয়।

এদিকে সাংবাদিক ফকির শহিদুলের আশু সুস্থতা কামনা করেছেন তার পরিবারের সদস্য ও তার সহকর্মীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কৃষি ভাবনা আরও সংবাদ

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়িতে যুবকের ঝুলন্ত লাশ

বেলুচিস্তানে সেনা অভিযান, ৭২ ঘণ্টায় নিহত ৪৮

খুলনায় ৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক

১০ হাজার হেক্টর জমিতে বছরে শত কোটি টাকার ফসলহানি, সংকটে কৃষক

খুবিতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

লবণাক্ত জমিতে দেশি সূর্যমুখী চাষ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।