সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সমঝোতা ছাড়াই শেষ কপ৩১ , বাংলাদেশ পেল ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি | চ্যানেল খুলনা

সমঝোতা ছাড়াই শেষ কপ৩১ , বাংলাদেশ পেল ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি

তুরস্কের আন্তালিয়ায় ৯ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) কোনো সম্মত দলিল ছাড়াই শেষ হয়েছে। ২০০৯ সালে কোপেনহেগেনের পর এই প্রথম এমন ঘটনা ঘটল। জীবাশ্ম জ্বালানি কমানো, অভিযোজন অর্থায়ন ও ক্ষয়ক্ষতি তহবিল নিয়ে ভুক্তভোগী দেশগুলোর আশা পূরণ হয়নি। একটি খসড়ায় অভিযোজনের জন্য বছরে ১২ হাজার কোটি ডলারের লক্ষ্য থাকলেও সংশোধিত খসড়ায় তা বাদ পড়ে।

সম্মেলন চলাকালে গ্লোবাল শিল্ড ও ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছে সরকার। এর বড় অংশ আসবে গ্লোবাল শিল্ড থেকে, অন্তত ৫ কোটি ইউরো (প্রায় ৬৮২ কোটি টাকা)। বাকিটা আসবে সিআইএফ থেকে, ৩ কোটি ডলার (৩৭৩ কোটি টাকা)।

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ প্রথম আলোকে বলেন, কোনো অঙ্গীকার ও সিদ্ধান্ত ছাড়া সম্মেলন শেষ হওয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলো হতাশ। তবে এই হতাশার মধ্যেও বাংলাদেশ বৈশ্বিক তহবিল থেকে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনের খসড়ায় জীবাশ্ম জ্বালানি হ্রাসের বিষয়টি যুক্ত করার পক্ষে অবস্থান নিলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জ্বালানি রূপান্তরে কী পরিমাণ অর্থসহায়তা দেবে, তা স্পষ্ট করেনি।

২০২৪ সালে আজারবাইজানের বাকুতে কপ২৯-এ উন্নত দেশগুলোর নেতৃত্বে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০ হাজার কোটি ডলার জোগাড়ের লক্ষ্য ঠিক হয়। পরের বছর ব্রাজিলের বেলেমে কপ৩০-এ ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ করার প্রচেষ্টা জোরদারের আহ্বান জানানো হয়।

কপ৩১-এর একটি খসড়ায় অভিযোজনের জন্য বছরে ১২ হাজার কোটি ডলারের লক্ষ্য উল্লেখ করা হয়েছিল। ২০ নভেম্বর রয়টার্স জানায়, সংশোধিত খসড়ায় ওই অঙ্ক আর রাখা হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

চুক্তি ছাড়াই শেষ কপ৩১, বাংলাদেশ পেল ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

COP31 সম্মেলনে AMI উদ্যোগে ২৬তম দেশ হিসেবে বাংলাদেশের যোগদান

কপ-৩১ সম্মেলনে জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী

জলবায়ু অভিযোজনে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম পারভেজ

কপ-৩১ কর্মপরিকল্পনায় বিদ্যুতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।