সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চুক্তি ছাড়াই শেষ কপ৩১, বাংলাদেশ পেল ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি | চ্যানেল খুলনা

চুক্তি ছাড়াই শেষ কপ৩১, বাংলাদেশ পেল ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনের পর এবারই প্রথম কোনো জলবায়ু সম্মেলন সম্মত দলিল ছাড়াই শেষ হলো। জীবাশ্ম জ্বালানি কমানো, অভিযোজন অর্থায়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

তবে সম্মেলনে গ্লোবাল শিল্ড ও ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে বাংলাদেশ প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে। এর মধ্যে গ্লোবাল শিল্ড থেকে ৫ কোটি ইউরো (প্রায় ৬৮২ কোটি টাকা) এবং সিআইএফ থেকে ৩ কোটি ডলার (প্রায় ৩৭৩ কোটি টাকা) পাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, কোনো অঙ্গীকার ও সিদ্ধান্ত ছাড়াই সম্মেলন শেষ হওয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলো হতাশ হয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ বৈশ্বিক তহবিল থেকে অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে।

সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর এবং ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তার আহ্বান জানান। বাংলাদেশ ৪০টি পার্শ্ব আয়োজনও করে। পাশাপাশি সিঙ্গাপুরের সঙ্গে কার্বন বাণিজ্যে সমঝোতা স্মারক সই, গ্লোবাল রুফটপ সোলার ডিক্লারেশনে সমর্থন এবং ম্যানগ্রোভ সংরক্ষণ উদ্যোগে যুক্ত হওয়ার মতো অগ্রগতি হয়েছে।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, মূল সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বর্জন ও বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা নিয়ে অচলাবস্থা থাকলেও দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশ সাফল্য পেয়েছে।

অন্যদিকে, ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান সম্মেলনের ফলাফলকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, ইউরোপীয় ইউনিয়ন জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পক্ষে থাকলেও অভিযোজন ও জ্বালানির ন্যায্য রূপান্তরে অর্থায়নের বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়নি।

গত ৯ নভেম্বর শুরু হওয়া সম্মেলন ২২ নভেম্বর শেষ হয়। এতে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

COP31 সম্মেলনে AMI উদ্যোগে ২৬তম দেশ হিসেবে বাংলাদেশের যোগদান

কপ-৩১ সম্মেলনে জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী

জলবায়ু অভিযোজনে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম পারভেজ

কপ-৩১ কর্মপরিকল্পনায় বিদ্যুতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার

কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর বাংলাদেশের বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।