সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় বেওয়ারিশ নবজাতকের লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

শার্শায় বেওয়ারিশ নবজাতকের লাশ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার পাঁচভুলাট এলাকা থেকে বেওয়ারিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬শে (ডিসেম্বর) রবিবার সকালের দিকে উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলাট গ্রাম থেকে শার্শা থানা পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী রোমেছা খাতুন জানান, ভোর ৬টার সময় ছাগল বাঁধার জন্য সুজনের ঘরের পিছনে ফাঁকা জায়গায় একটা ডোবার পাশে যায়। হঠাৎ চোখে পড়ে ডোবা খানার কিনারে একটি নবজাতকের লাশ ভাসছে। আমি চিৎকার করে মোরশেদ আলীকে ডাকি। মোরশেদ এসে দেখে নিশ্চিত হন বাচ্চাটা মৃত্যু। তার পরে আমাদের ডাক চিৎকার চেঁচামেচিতে স্থানীয়  লোকজন জড়ো হয়।
এলাকাবাসীরা নবজাতককে শনাক্ত করতে পারেনি। কার এই বাচ্চা? কোথা থেকে এলো ? নাকি কারোর পাপের ফসল? তদন্ত নিশ্চিত করে আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকা বাসী।
এই বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম জানান, আমরা এখনও  নবজাতকের পরিচয় পাইনি। লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।