সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শার নাভারনে ছাত্রলীগের উদ্যোগে বিনামুল্যে সবজী বিতরণ | চ্যানেল খুলনা

শার্শার নাভারনে ছাত্রলীগের উদ্যোগে বিনামুল্যে সবজী বিতরণ

বেনাপোল প্রতিনিধি :: শার্শার নাভারনে ছাত্রলীগের উদ্যোগে ২৫০টি অসহায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। মহামারী করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সারাদেশের মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। টানা ছুটিতে সারাদেশের মত শার্শা উপজেলার মানুষ ঘরবন্দি ও কর্মহীন হয়ে পড়েছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। ফলে কর্মহীন হয়ে পড়েছে দেশের জনগণ। দূর্যোগ মোকাবেলায় সরকারি সহায়তার পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও যার যার অবস্থান থেকে সহায়তা করছে। এরই প্রেক্ষিতে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিট নাভারন কলেজ ছাত্রলীগও দিন এনে দিন খাওয়া কর্মহীন ও অসহায় মানুষের সহায়তায় পাশে আছে। খাদ্য সহায়তার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে সকলকে সচেতন করতেও কাজ করছেন তারা। ছাত্রলীগ কর্মহীন ও অসহায় মানুষের সহায়তায় সবসময় পাশে থাকবে।
এই সব মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিট নাভারন কলেজ ছাত্রলীগের সভাপতি আবু হুরায়রা জয়। তার একান্ত প্রচেষ্টায় বুধবার সকালে ছাত্রলীগের উদ্যোগে ২৫০টি অসহায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেন।
নাভারন কাজিরবেড়, কাঠশিকরা, রেল বাজার, বৃত্তি বারিপোতা ও ইসলামপুর গ্রামের ২৫০টি অসহায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারের মাঝে ১টা লাউ, ১কেজি বেগুন, কাঁচা মরিচ, পুইশাক, মিষ্টি কুমড়া ও ৪পিচ করে ডিম বিনামূল্যে সবজি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক সেলিম রেজা ও ওসমান গনিসহ ছাত্রলীগের নেতৃবিন্দ।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।