সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শার নাভারণে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

শার্শার নাভারণে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারণে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঠিকানা বিহীন অজ্ঞাতনামা যুবক (৩৫) বাকপ্রতিবন্ধি ও মস্তিষ্কবিকৃতির ছিল বলে জানা যায়। উপজেলার নাভারণ-বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের ভিতরে সিকিউরিটি গার্ডরুমের সামনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতাল কতৃপক্ষ সংবাদ দিলে পুলিশ  অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করে।
শার্শা থানার পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে নাভারণ বাজারে কলেজ গেটের সামনে ঐ অজ্ঞাতনামা যুবককে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা নাভারণ-বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুই/তিন দিন চিকিৎসার পর সুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আশে-পাশে ঘুরা-ফেরা করতে দেখা গেলেও কারও সাথে কোন কথা বলত না। রোববার সারাদিন স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে অবস্থান করতে দেখা গেছে। অবশেষে সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের ভিতরে সিকিউরিটি গার্ডরুমের সামনে মৃত অবস্থায় পড়েছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।