সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান | চ্যানেল খুলনা

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

যশোরের শার্শা উপজেলায় ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকাল ৩ টার সময় উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, উপজেলা অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা থানার ওসি (তদন্ত) শাহ্ আলম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএম শাখির উদ্দিন, একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষকগণ।

সংবর্ধনা অনুষ্ঠানে এসময় ১৬৪ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরমধ্যে ৭০ জন ছেলে ও ৯৪জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

বেনাপোলে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি

যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।