সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শাওন-সম্রাটসহ অর্ধশত নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুদক | চ্যানেল খুলনা

শাওন-সম্রাটসহ অর্ধশত নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুদক

চ্যানেল খুলনা ডেস্কঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটসহ অর্ধশত নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৮ অক্টোবর) দুদকের নির্ভরশীল সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

দূদক সূত্রে জানা যায়, দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ ব্যাংককে পাঠানো হয়েছে। সেখানে ক্যাসিনো কান্ডে অভিযুক্তদের লেনদেনের হিসাবের যাবতীয় তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে।

যাদের তথ্য চাওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের সাংসদ শামশুল হক চৌধুরী, বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, অনলাইন ক্যাসিনোর প্রধান সেলিম, যুবলীগ দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদ, কৃষক লীগের সভাপতি শফিকুল আলম ফিরোজ, যুবলীগ নেতা জি কে শামীম, গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হকসহ অন্যরা।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।