সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রোকেয়া হলের সাবেক এজিএসকে পেটালেন ছাত্রলীগের দুই নেত্রী | চ্যানেল খুলনা

রোকেয়া হলের সাবেক এজিএসকে পেটালেন ছাত্রলীগের দুই নেত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক এজিএস ও শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধর করার অভিযোগ ওঠেছে ছাত্রলীগের দুই নেত্রীর বিরুদ্ধে। গত সোমবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকা বি্শ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

মারধরকারীরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী ফাল্গুনী দাস তন্বী বাংলানিউজকে বলেন, আমি নাকি নিশি আপুর ‘বিবাহিত’ হওয়ার বিষয়ে কথা বলি। এ নিয়ে আমাকে তারা ডেকে নেয়। তারপর বলে আমি উচু স্বরে কথা বলেছি, বেয়াদবি করেছিস। তারা আমাকে প্রচন্ড মারধর করে। আমার শরীরে দাগ রয়েছে। অনেকেই ভিডিও করেছে। তারা আমার ফোনও নিয়ে রেখে দিসে। এ ঘটনায় আমি সাধারণ ডায়েরি (জিডি) করবো। মারধরের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর অভিযোগ দেবো।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে ফোন করা হলেও কলটি রিসিভ হয়নি।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, মঙ্গলবার রাতে ঘটনাটি শুনেছি। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিদেশি পর্যটকদের হেনস্তা: অভিযুক্ত দুই ‘কনটেন্ট ক্রিয়েটর’ আটক

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

বগুড়ায় নবজাতকের গলাকটা লাশ উদ্ধার, মা ও সৎবাবা আটক

ঈদ বাজারে ছড়াতে কারবারিদের থেকে জাল নোট সংগ্রহ করা দুই তরুণী

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

জামিনের ৬ দিন পর কারামুক্ত হলেন ঢাকসুর সাবেক নেত্রী ইমি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।