সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে ১৪টি ইয়াবাসহ মিনারুল ইসলাম (৫০) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মিনারুল উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের চকলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানা-পুলিশের একটি দল মিনারুল ইসলামের দোকানে অভিযান চালায়। এ সময় একটি চকলেটের জারের ভেতর থেকে ১৪টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বলেন, দলীয় পদে থেকে মাদকের সঙ্গে জড়িত থাকা শৃঙ্খলাবিরোধী। এলাকার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এলাকায় ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মিনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা

বিয়ে করতে এসে গ্রেপ্তার মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশি যুবকের

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণের শিকার নারীর সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।