সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদের ইন্তেকাল | চ্যানেল খুলনা

যশোর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদের ইন্তেকাল

যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাজেক আহমেদ (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

জাসদের কার্যকরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দুপুর ১টায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রæত জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, বীর মুক্তিযোদ্ধা রাজেক আহমেদ দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি জনিত রোগে ভুগছিলেন।
বীর মুক্তিযোদ্ধা রাজেক আহমেদের মৃত্যুর খবরে শহরে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার বাড়িতে ছুটে যান। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিন বিকেল ৫ টায় ঘোপ সেন্ট্রাল রোড সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে তাকে রাষ্ট্রিয় সম্মাননা গার্ড অব অনার জানানো হয়। বাদ এশা শহরের ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এখানে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে তাকে ঘোপ সেন্ট্রাল রোড পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রাজেক আহম্মেদ সাবেক এমপি আলী রেজা রাজুর ছোট ভাই ও তিনি চিত্রনায়ক ফেরদৌসের চাচা শ্বশুর।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।