সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোর ভেকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ | চ্যানেল খুলনা

যশোর ভেকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার ৯নং আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরন করা হয়। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সভাপতিত্ব করেন ৯নং আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব শাহারুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গ্রামের দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন ‌“আপনারা শিশুদের সত্যকে সত্য বলতে এবং মিথ্যাকে মিথ্যা বলতে শেখাবেন। জাতির পিতার অবদানের কথা শিশুদের জানাবেন।” প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “ আজ যারা শিশু তারা আগামী
প্রজন্ম, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের জানতে হবে, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে তাদের জ্ঞান অর্জন করতে হবে তাহলে তাদের মধ্যে দেশে প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাহাঙ্গীর আলম, সভাপতি তিমির ঘোষ জয়, মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইন্তাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সচিব, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণসহ অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স প্রদান করেন অতিথিরা ।
বিদ্যালয়ের ৪৫৩ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।