সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মারুফুল ইসলামের আপিল | চ্যানেল খুলনা

যশোর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মারুফুল ইসলামের আপিল

যশোর পৌরসভার নির্বাচনে যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়ায় আপিল করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় তিনি এ আপিল আবেদন জমা দেন। আগামী রোববার আপিলের শুনানি হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। গত বৃহস্পতিবার ঋণখেলাপি উল্লেখ করে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার।

বিএনপি নেতা সাবেরুল হক সাবু জানান, এনসিসি ব্যাংকে ২৪ জানুয়ারি টাকা জমা দেন মারুফুল ইসলাম। যা ৩১ জানুয়ারি ব্যাংকের পরিচালনা বোর্ডে পাস হয়। ২ ফেব্রæয়ারি ব্যাংক ঋণের টাকা পেয়েছে বলে চিঠি দিয়ে জানায়। নিয়ম অনুযায়ী এনসিসি ব্যাংককে ঋণ পরিশোধের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। যেটি ওইদিন এনসিসি ব্যাংক করতে পারেনি। তিনি বলেন, ব্যাংক সময়মতো বাংলাদেশ ব্যাংককে যদি না জানায় তাহলে তার দায় প্রার্থী নেবেন কেন। ব্যাংকের কারণে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়া কোনোভাবেই কাম্য নয়। আপিল শুনানিতে মারুফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ হবে বলে আশা করছেন সাবেরুল হক সাবু।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।