সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোর পৌরসভার উদ্যোগে চলছে জীবানুনাশক স্প্রে | চ্যানেল খুলনা

যশোর পৌরসভার উদ্যোগে চলছে জীবানুনাশক স্প্রে

যশোর প্রতিনিধি: করোনার প্রাদুর্ভাব রোধে যশোর পৌর এলাকার সব সড়কে জীবানুনাশক স্প্রে করছে পৌরসভা কর্তৃপক্ষ। গত তিন দিন ধরে চলা এ কার্যক্রম সংকট শেষ না হওয়া পর্যন্ত চলবে। পৌর এলাকার ২৩০ কিলোমিটার সড়কে ধাপে ধাপে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। শুক্রবার (২৭ মার্চ) পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এ তথ্য জানিয়েছেন।

এদিকে, সরকার ঘোষিত ছুটির কারণে সড়কে মানুষের চলচাল একেবারে নেই বললেই চলে। বন্ধ রয়েছে দোকানপাট। এরপরও যারা বের হচ্ছেন তাদের ঘরমুখো করতে অব্যাহত রয়েছে সেনাটহল।

পৌর মেয়র বলেন, ‘নাগরিকদের নিরাপত্তার স্বার্থে আমরা গত ২৫ মার্চ থেকে শহরের সড়কে জীবাণুনাশক স্প্রে শুরু করেছি। এর সঙ্গে হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। সেইসঙ্গে সব নাগরিককে আহ্বান জানাচ্ছি ঘরে থাকার জন্য।’

এদিকে, হোম কোয়ারেন্টিন নিশ্চিত এবং বাইরের মানুষের চলাচল বন্ধ করতে সকাল থেকেই সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। অভিযানকালে তারা সরকারি নির্দেশনাগুলোও প্রচার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, ‘সকাল থেকে পাঁচ-ছয়টি ইউনিয়নের বাজার ও মোড়ে অভিযান চালিয়েছি। এ সময় নিত্যপণ্য এবং ওষুধের দোকান বাদে সব দোকান বন্ধ রাখতে প্রচারণা চালানো হয়েছে। যারা বাইরে ছিলেন তাদের ঘরে যেতে অনুরোধ জানানো হয়েছে।’

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।