সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোর জেলা পরিষদ নির্বাচনে শার্শা ১নং ওয়ার্ডে সালেহ আহমেদ মিন্টু সদস্য পদে নির্বাচিত | চ্যানেল খুলনা

যশোর জেলা পরিষদ নির্বাচনে শার্শা ১নং ওয়ার্ডে সালেহ আহমেদ মিন্টু সদস্য পদে নির্বাচিত

এক যোগে দেশের ৫৭ জেলা পরিষদের সাথে যশোর জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলা পরিষদের অডিটোয়ামে উৎসব মূখর পরিবেশে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এবার জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীরা নির্দলীয় ভাবে নির্বাচনে অংশ নেন। শার্শা ১ং ওয়ার্ডে মোট ১৪৩ ভোটরের মধ্যে ১৪০ জন ভোটারিধিকার প্রয়োগ করেছে। এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শার্শা উপজেলায় হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধে ৭৩ ভোট পেয়ে সদস্য পদে (তালা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দী (টিউবওয়েল) প্রতীক নিয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল আলম ৬৭ পেয়েছেন। মহিলা সংরক্ষিত আসনে সাহেলা জেসমিন ৯৪ (মাইক), শাহানা খাতুন ৪৬ (বল) ভোট পেয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনে শার্শায় সাইফুজ্জামান পিকুল চেয়ারম্যান প্রার্থী হিসেবে (ঘোড়া) প্রতিক নিয়ে ১৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতীক নিয়ে মারুফ কামাল পেয়েছেন ১০ ভোট।
নিজের মনপছন্দ মার্কা নিয়ে প্রার্থীরা নির্বাচন করেন। নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে সর্বদা সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।