সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোর-খুলনা মহাসড়কে দূর্ঘটনা : আহত অর্ধশত | চ্যানেল খুলনা

যশোর-খুলনা মহাসড়কে দূর্ঘটনা : আহত অর্ধশত

যশোর প্রতিনিধি : যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া নামক স্থানে বাস দূর্ঘটনায় আহত হয়েছে অর্ধশত। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।আহতদের যশোর সদর হসপিটালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতক্ষ্যদর্শীরা জানায় সকাল ১০ টার সময় খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা এক্সপ্রেস রূপদিয়ায় থেকে বেপরয়াগতিতে আসতে থাকে। দ্রুতগতিতে অন্য একটি বাসকে অভারটেক করতে গিয়ে পাশের একটি মাঠে উল্টে পড়ে। রাস্তার পাশের মাটি নরম থাকায় বাসটি উল্টে যায় বলে জানিয়েছেন প্রতক্ষদর্শীরা। আহতদের আহাযারীতে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। একজন অভিযোগ করেন দূর্ঘটনার পর তিনি অ্যাম্বুলেন্সের খরব দেন কিন্তু, পরে আর সেই অ্যাম্বুলেন্সর খবর পাওয়া যায়নি, ফলে তারা ইজিবাইক নিয়ে হাসপাতালে আসে। দূর্ঘটনায় আহত মো: আলমগীর হোসেন নামে এক ব্যক্তির সাথে কথা বললে তিনি চ্যানেল খুলনাকে জানায়, খুলনা থেকে যশোরে আসছিলেন তিনি তার মটোরসাইকেলের কিছু যন্ত্রাংশ ক্রয় করতে। কিন্তু ড্রাইভারের বেপরয়া গাড়ি চালানো আর অভারটেকিং এর ফলে তারা দূর্ঘটনায় পতিত হয়। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে কিন্তু তিনি অভিযোগ করেন তার কাছে থাকা মোবাইল তিনি আর পাননি। দূর্ঘটনার ফলে যশোর-খুলনা মহাসড়কে আটকে পড়ে হাজার হাজার গাড়ি।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।