সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে হু হু কররে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা | চ্যানেল খুলনা

যশোরে হু হু কররে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা

চ্যানেল খুলনা ডেস্কঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে আরও ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) তিন জেলার ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। নতুন আক্রান্তদের মধ্যে যশোরের ১০ জন ও ঝিনাইদহের আট জন রয়েছেন। ফলে এ নিয়ে যশোরে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে যবিপ্রবির পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়। এ নিয়ে যবিপ্রবির ল্যাবে ৯৩ জন করোনা রোগী শনাক্ত হলো।

যবিপ্রবির জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সোমবার ১০ম দিনে তিন জেলার ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোরের ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের এবং ঝিনাইদহের ২৩ জনের নমুনা পরীক্ষা করে আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও নড়াইলের দুইজনের নমুনা পরীক্ষা করা হলেও নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

ফলে সব মিলিয়ে দক্ষিণ-পশ্চিমের সাত জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৩ জন। এ পর্যন্ত যশোরে ৪৪ জন, ঝিনাইদহে ২২ জন, নড়াইলে ১২ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, কুষ্টিয়ায় চারজন, মাগুরায় তিনজন এবং মেহেরপুরে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। যবিপ্রবিতে এই সাত জেলার নমুনা পরীক্ষা হচ্ছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।