সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে বিএনপির ৫ নেতার বাড়িতে হামলার অভিযোগ | চ্যানেল খুলনা

যশোরে বিএনপির ৫ নেতার বাড়িতে হামলার অভিযোগ

যশোর প্রতিনিধি :: রবিবার গভীর রাতে যশোরে বিএনপির কেন্দ্রীয় নেতা, জেলা আহ্বায়ক , সদস্য সচিবসহ পাঁচ নেতার বাড়িতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাড়ির জানালা-দরজা ও ফটক ভাঙচুর করে গালিগালাজ করার ঘটনা ঘটে।
এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর দাবি, রবিবার রাত একটা থেকে বিএনপির নেতাদের বাড়িতে হামলা চালানো হয়। দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত তরিকুল ইসলামের ঘোপ এলাকার বাড়িতে গিয়ে ফটকে ধাক্কাধাক্কি করেন দুর্বৃত্তরা। এ সময় তাঁর স্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম এবং ছেলে দলের খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের নাম ধরে গালিগালাজ করা হয়। পরে জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হকের উপশহরের বাড়িতে দুর্বৃত্তরা জানালা-দরজার কাচ ভাঙচুর করে। প্রধান ফটক কুড়াল দিয়ে কোপানো হয়। একই সময়ে জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকীর বাড়িতেও হামলা চালানো হয়। এসব হামলার ঘটনায় কেউ আহত না হলেও সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যশোর জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক বলেন, '২০ অক্টোবর যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন। আমরা যাতে ভোটের মাঠে না থাকি, এ জন্য নেতাদের বাড়িতে গভীর রাতে হামলা চালিয়ে আওয়ামী লীগের লোকজন আতঙ্ক সৃষ্টি করছে। রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন দিয়েছি। কিন্তু কেউ ফোন ধরেননি। সকালে পুলিশের বিশেষ শাখার একটি দল বাড়িতে এসে দেখে গেছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।