সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড | চ্যানেল খুলনা

যশোরে তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড

যশোরে র‌্যাবের মোবাইল কোর্ট অভিযানে বিএসটিআইয়ের আইনে তিন জনকে ৪ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে যশোর কতোয়ালী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়াির) যশােরের কোতয়ালী মডেল থানাধীন বিসিক শিল্পনগরী ঝুমঝুম পুর এলাকায় মেসার্স ওরিয়েন্ট ফুড প্রডাক্টস এবং মেসার্স ওয়াসকো বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরীতে ও শেখ হাটি বাজারে মেসার্স বিসমিল্লাহ মধু ট্রেডিং এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে আড়পাড়ার হাবিবুল্লাহ বাসার এবং ৩নং পুলিশ লাইন্স পূর্ব গলি আহম্মদ ভিলার শেখ জিয়াউল রহমানকে ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা এবং শেখহাটির মাহবুব ইসলামেক ৪০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে । রাতে র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।